1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
মায়ের সঙ্গে ‘তিক্ত সম্পর্ক’ প্রসঙ্গে মুখ খুললেন পপি - দৈনিক লালবার্তা

মায়ের সঙ্গে ‘তিক্ত সম্পর্ক’ প্রসঙ্গে মুখ খুললেন পপি

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026,
  • 0 সময় দেখুন

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পপি। একই সঙ্গে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে কিডনির অসুস্থতা ও বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের নিকেতনে নিজের বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যে আক্ষেপ জানিয়েছিলেন কবরী

মঙ্গলবার রাতে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি শুরু হয়। তবে এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একসময় চলচ্চিত্র অঙ্গনে পপির সঙ্গে প্রায়ই দেখা যেত তার মা মরিয়ম বেগমকে। কিন্তু গত বছর হঠাৎ করেই গণমাধ্যমে প্রকাশিত হয় মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের খবর। সে সময় মায়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন পপি।

আরও পড়ুনঃ  ফের একসঙ্গে দুই কিংবদন্তি

অভিনেত্রীর দাবি ছিল, প্রায় ৩০ বছর ধরে নিজের পরিশ্রমে উপার্জিত অর্থ তার মা ও বোন আত্মসাৎ করেছেন। এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে পপি বলেছিলেন, পরিবারের সদস্যদের মানুষ করা থেকে শুরু করে মা-বাবা ও স্বজনদের ভালো রাখার জন্য তিনি নিজের উপার্জন ব্যয় করেছেন। অথচ তার জমানো টাকা অন্যের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে জানতে পারেন তিনি।

আরও পড়ুনঃ  সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান

পপি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে মা-বাবার কাছে জবাব চাইলে কোনো উত্তর পাননি। বরং পরিবারের কাছেই তিনি শত্রুতে পরিণত হয়েছেন বলে দাবি করেন অভিনেত্রী।

মায়ের মৃত্যুর মধ্য দিয়ে পপির জীবনে এমন এক অধ্যায় শেষ হলো, যার সঙ্গে জড়িয়ে ছিল দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও অভিমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST