1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা " aria-hidden="true"> রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী " aria-hidden="true"> ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ " aria-hidden="true"> বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক " aria-hidden="true"> ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ " aria-hidden="true"> বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স " aria-hidden="true"> তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী " aria-hidden="true"> আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী " aria-hidden="true"> জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 12, 2026,
  • 30 সময় দেখুন

বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীদের নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। ৩০ অক্টোবর, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বয়স-সংক্রান্ত শর্ত ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

আরও পড়ুনঃ  দুই হাত ছাড়াই গড়েছেন স্কুল, সেই দুঃখু মিয়ার পাশে জেলা প্রশাসন

প্রার্থীর শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি।

পুরুষ প্রার্থী (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থী (সাধারণ কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থী (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি।

বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো নির্দেশনা নেই।

আরও পড়ুনঃ  নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর

দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয় প্রার্থীর ক্ষেত্রেই চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলি

নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে। এমনকি নিয়োগ পাওয়ার পরও কোনো প্রার্থীর দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ কারণে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়া এবং সঠিক তথ্য দিয়ে ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর

আবেদনের নিয়ম: আগ্রহী যোগ্য প্রার্থীরা টেলিটকের অফিশিয়াল অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের যাবতীয় দিকনির্দেশনা ও মূল বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST