1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জনপ্রত্যাশা অনেক, 'জনগণের পুলিশ' হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক লালবার্তা

জনপ্রত্যাশা অনেক, ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026,
  • 1 সময় দেখুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। সবধরনের ভয়ভীতি, পক্ষপাতিত্ব উপেক্ষা করে আইনি সেবা ও সুরক্ষা দিয়ে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুনঃ  ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ হাইওয়ে পুলিশের

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  তীব্র হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, নৌকা-ট্রলারকে সাবধানে থাকার নির্দেশ

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে স্বস্তি ফেরানো এবং দেশে শান্তি প্রতিষ্ঠা।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ, মানবপাচার ও আর্থিক জালিয়াতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। নিরপরাধ ব্যক্তির অধিকার সুরক্ষিত রাখার ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ  ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST