1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ক্যান্সার আক্রান্ত সিজেএফবি সভাপতিকে দেখতে গেলেন রিজভী - দৈনিক লালবার্তা

ক্যান্সার আক্রান্ত সিজেএফবি সভাপতিকে দেখতে গেলেন রিজভী

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 0 সময় দেখুন

ক্যান্সার আক্রান্ত সিজেএফবির সভাপতি সাংবাদিক এনাম সরকারকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত এনাম সরকারকে দেখতে গিয়ে তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  ‘ভালোবাসার চেয়ে বড় ধর্ম নেই’

এসময় উপস্থিত ছিলেন এনাম সরকারের বোন সংগীত তারকা, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, হাসপাতালের অনকোলজি বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেনসহ অন্যান্য চিকিৎসক।

আরও পড়ুনঃ  বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

৩০ বছরের কর্মজীবনে এনাম সরকার দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন। সবশেষ তিনি এসএটিভির বার্তা সম্পাদক হিসেবে ছিলেন।

আরও পড়ুনঃ  বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাই নিউজ পোর্টাল, টেলিভিশন মিডিয়ার সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর বর্তমান সভাপতি এনাম সরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST