
সৌদি আরবে শ্রমিক প্রেরণে যেসব এজেন্সি আর্থিক অনিয়ম ও প্রবাসীদের হয়রানি করে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ (সোমবার, ২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সৌদি আরবে সংশ্লিষ্ট নিয়ম ও প্রবিধান কঠোরভাবে মেনে দক্ষ শ্রম অভিবাসনের সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ বলেন।
পাশাপাশি শ্রমিক প্রেরণে পূর্ণাঙ্গ ফি ও মেডিকেল ফি কত হবে সেটি অংশীদারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
সৌদি আরবের শ্রমবাজার আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে দেশটিতে সংশ্লিষ্ট নিয়ম ও প্রবিধান কঠোরভাবে মেনে দক্ষ শ্রম অভিবাসনের সম্প্রসারণ ঘটছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিইয়াহ।