1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
মেয়ের জন্মদিনে যে শুভেচ্ছা বার্তা দিলেন মৌসুমী-ওমর সানী - দৈনিক লালবার্তা

মেয়ের জন্মদিনে যে শুভেচ্ছা বার্তা দিলেন মৌসুমী-ওমর সানী

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, October 31, 2026,
  • 4 সময় দেখুন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানী পর্দার ব্যস্ততা শেষে সংসার ব্যস্ততায় জীবন কাটাচ্ছেন। নব্বইয়ের দশকের এই আলোচিত দম্পতি ব্যক্তিজীবনে বরাবরই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। তবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতি তারা নন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছিল এ তারকা দম্পতির মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে ভালোবাসা ও দোয়ার কথা লিখেছেন মা মৌসুমী। সামাজিক মাধ্যম ফেসবুকে মেয়ের জন্মদিনে দেওয়া একটি পোস্টে এই প্রিয়দর্শিনী অভিনেত্রী লিখেছেন— ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা! আমার চঞ্চল হরিণী, নয়নের মণি। হাঁটি হাঁটি পা করে কবে যে এত বড় হয়ে গেলে, সত্যি খুব অবাক লাগে!’

আরও পড়ুনঃ  ক্যান্সার আক্রান্ত সিজেএফবি সভাপতিকে দেখতে গেলেন রিজভী

তিনি বলেন, এই তো সেদিনের কথা— ‘আমার কোলজুড়ে ছোট্ট একটা পুতুলের মতো দেখতে মিষ্টি একটা মেয়েকে দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া— তিনি আমাদের ঘর আলো করেছেন। আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করেন এবং দুনিয়া ও আখিরাতে সুখী করেন। আমিন।’

মৌসুমী বলেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, আমার হাসি, আমার গর্ব, আমার পৃথিবী। আল্লাহ যেন তোমার জীবন সুখ, শান্তি ও ভালোবাসা আর সাফল্যে ভরিয়ে দেন। তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক, তোমার মুখের হাসি যেন কখনো ম্লান না হয়। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনে অনেক বড় হও।’

আরও পড়ুনঃ  মায়ের সঙ্গে ‘তিক্ত সম্পর্ক’ প্রসঙ্গে মুখ খুললেন পপি

এ অভিনেত্রী আরও বলেন, ‘মা হিসেবে আমার একটাই চাওয়া—তোমার জীবনের প্রতিটি দিন যেন আনন্দে ভরে থাকে। পৃথিবীর সব ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখতে চাই আজীবন। তুমি আমার মেয়ে, আমার ভালোবাসা, আমার চিরদিনের সুখ। শুভ জন্মদিন, আমার রাজকন্যা! ফাইজা মণি, মায়ের ভালোবাসা আর দোয়া সব সময় তোমার সঙ্গে আছে, থাকবে ইনশাআল্লাহ।’

অন্যদিকে মেয়ে দেশের বাইরে থাকলেও তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি বাবা ওমর সানী। বাংলাদেশ থেকে ভিডিওকলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভিডিওকলে ফাইজার সঙ্গে কথা বলার মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা। একাধিক পোস্টে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে ওমর সানী লিখেছেন— ‘আমার মা, আমার চোখের মণি ফাইজা। শুভ জন্মদিন, দোয়া ও শুভকামনা।’

আরও পড়ুনঃ  রেডস: যে ছবি অক্টোবর বিপ্লবের কথা বলে

এ তারকা দম্পতির দুই সন্তানের মধ্যে ফাইজা ছোট। বাংলাদেশে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন তিনি।

অন্যদিকে তাদের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন যুক্ত আছেন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠিত আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে। অভিনয়শিল্পী বাবা-মায়ের পরিচয়ের বাইরে দুই সন্তানই নিজেদের মতো করে এগিয়ে নিচ্ছেন জীবন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST