1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‎একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি - দৈনিক লালবার্তা

‎একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, October 31, 2026,
  • 0 সময় দেখুন

বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ৭৩৭৯ পণ্য জাপানে করমুক্ত সুবিধা পাবে, ৫ খাতে বিনিয়োগও চায় ঢাকা

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগড় সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে এসএআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST