1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
৩ দফা দাবী দ্রুত বাস্তবায়ন চান প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা - দৈনিক লালবার্তা

৩ দফা দাবী দ্রুত বাস্তবায়ন চান প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 20, 2026,
  • 8 সময় দেখুন

সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ ৩ দফা দাবি এবং নির্বাচনের আগে দেওয়া সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামারও হুমকি দিয়েছেন তারা।

মঙ্গ্ল্বার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ ও ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক শিক্ষাকে সমৃদ্ধ ও যুগোপযোগী করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করলেও প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের মূল দাবিগুলোর সুরাহা হয়নি।

আরও পড়ুনঃ  প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

শিক্ষকরা ১. সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ২. চাকরি জীবনে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার স্থায়ী অবসান এবং ৩. সহকারী শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষক প্রতিনিধিরা বলেন, ২০২৫ সালে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে আমাদের আন্দোলনের মুখে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের উপস্থিতিতে শিক্ষকমণ্ডলীর সঙ্গে বৈঠক শেষে ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অফিশিয়াল প্রেস নোট দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

কিন্তু আজ এক বছর অতিক্রান্ত হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, নির্বাচনের পূর্বে ক্ষমতাসীন দল থেকে শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধিতে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বর্তমানে ৮-৯ মাস অতিবাহিত হলেও সেই নির্বাচনী প্রতিশ্রুতির কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা যোগ্যতায় একই পাঠ্যক্রম ও কারিকুলামে পড়িয়ে উচ্চতর স্কেল পাচ্ছেন, একই মন্ত্রণালয়ের অধীন হয়েও সাধারণ প্রাথমিক শিক্ষকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুনঃ  প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে

অবিলম্বে তাদের ৩ দফা দাবি ও সরকারপ্রধানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে সারা দেশের প্রাথমিক শিক্ষকরা আবারও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রাথমিক সহকারী শিক্ষক ও শিক্ষক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST