1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> রংপুরের ইতিহাস লেখক রিয়াদ আনোয়ারের দাফন সম্পন্ন " aria-hidden="true"> ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের " aria-hidden="true"> হাঁটতে হয় ক্র্যাচে ভর দিয়ে, তবুও জীবিকার তাগিদে গাছের মগডালে একরামুল " aria-hidden="true"> হাঁটতে হয় ক্র্যাচে ভর দিয়ে, তবুও জীবিকার তাগিদে গাছের মগডালে একরামুল " aria-hidden="true"> পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা " aria-hidden="true"> স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট " aria-hidden="true"> ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী " aria-hidden="true"> সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা " aria-hidden="true"> নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর " aria-hidden="true"> আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 7, 2026,
  • 5 সময় দেখুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০ ও ২১-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী।

গত ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ইউজিসির তথ্য অনুযায়ী, বাকৃবি থেকে মনোনীত ১৩ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালে ৬ জন, ২০২০ সালের ৬ জন এবং ২০২১ সালের ১ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন।

আরও পড়ুনঃ  প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

২০১৯ সালের মনোনীতরা হলেন- ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা (সিজিপিএ ৩.৮৪২), কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস (সিজিপিএ ৩.৯৮), পশুপালন অনুষদের শারমীন ইসলাম (সিজিপিএ ৩.৮৭৮), কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম (সিজিপিএ ৩.৯৩৭), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাহাবুদ্দিন আহমেদ (সিজিপিএ ৩.৯২৯) ও মৎসবিজ্ঞান অনুষদের নাফিসা তাসনীম বিনতি (সিজিপিএ ৩.৯১৪)।

২০২০ সালের মনোনীতরা হলেন- ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসেন (সিজিপিএ ৩.৯১), কৃষি অনুষদের মোসা. আয়েশা সিদ্দিকা (সিজিপিএ ৩.৯৩), পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম (সিজিপিএ ৩.৯৩), কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান (সিজিপিএ ৩.৯১), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রাণী পাল (সিজিপিএ ৩.৯২) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু (সিজিপিএ ৩.৮৮)। ২০২১ সালে মনোনীত একজন হলেন ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস (সিজিপিএ ৩.৯০)।

আরও পড়ুনঃ  ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খসড়া তালিকা পুনরায় যাচাইয়ের পর ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসিতে লিখিতভাবে জানাতে হবে।

আরও পড়ুনঃ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST