1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮ - দৈনিক লালবার্তা

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 20, 2026,
  • 1 সময় দেখুন

লিবিয়ার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৮ অক্টোবর) রাতে গুলি চালানোর প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য জানায় এক কর্মকর্তা।

আরও পড়ুনঃ  খাবারের থালা খালি হচ্ছে ৫ লাখ ফিলিস্তিনির

সোমবার (১৯ অক্টোবর) ওই কর্মকর্তা জানান, রোববার গভীর রাতে সরাসরি গুলি চালানোর প্রশিক্ষণ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান

শহরটির নিরাপত্তা বিভাগের ওই কর্মকর্তা বলেন, জাওয়িয়ার উপকণ্ঠে নিরাপত্তা সংস্থাটির একটি প্রশিক্ষণস্থলে সদস্যরা সরাসরি গুলি চালানোর অনুশীলন করছিলেন। এ সময় প্রশিক্ষণে ব্যবহৃত একটি গোলাবারুদ বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান

তিনি বলেন, ‘গত রাতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে নিরাপত্তা প্রশিক্ষণকেন্দ্রে আটজন প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।’

এ ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST