1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী - দৈনিক লালবার্তা

শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, October 31, 2026,
  • 2 সময় দেখুন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেটা আমরা ভাবব। পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানগুলো মার্চ করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখব। তবে শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি

এহছানুল হক মিলন বলেন, গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। ৩ হাজার ৭৯ জন জিপিএ ফাইভ পেয়েছিলেন বেশি। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হয় সেদিকে লক্ষ রেখে আমরা আগামীদিনে কাজ করা হবে। ফল সন্তষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামীদিনে ভালো করার চেষ্টা করব।

আরও পড়ুনঃ  দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৪ দাবি

তিনি আরও বলেন, ফেল করাদের ফের পরীক্ষা কতদিনের মধ্যে নিলে ভালো হয় সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাবা হচ্ছে ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে ভালো হয়।

এবার পাশের হার কমার কারণ হিসেবে তিনি বলেন, কোথায় ঘাটতি রয়েছে সেটা আমাদের চিহ্নিত করে অ্যাড্রেস করতে হবে।

আরও পড়ুনঃ  শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেটা আমরা ভাবব। পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানগুলো মার্চ করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখব। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST