1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৪ দাবি - দৈনিক লালবার্তা

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৪ দাবি

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 16 সময় দেখুন

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, অপপ্রচার ও উসকানি বন্ধ এবং একপক্ষীয় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ চার দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

তাদের অন্য দাবিগুলো হলো, দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানের ন্যায্য বণ্টন অবিলম্বে নিশ্চিত করা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ‘তাবলিগ জামাত বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও সুশীল সমাজ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল তাবলিগ জামাত বাংলাদেশের মূলধারার বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা এবং চলমান সংকটের নিরসন।

আরও পড়ুনঃ  আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় ৬০ বছর ধরে তাবলিগ জামাত বাংলাদেশের মূলধারা টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। তবে গত ছয়-সাত বছর ধরে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ইজতেমা ঘিরে পাল্টাপাল্টি উসকানিমূলক বক্তব্য ও বিতর্ক ক্রমাগত বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে বিশ্ব ইজতেমার আন্তর্জাতিক আবেদন আরও দুর্বল হয়ে পড়তে পারে, যা বাংলাদেশসহ সংশ্লিষ্ট সবার জন্য গভীর উদ্বেগের বিষয়।

বক্তব্যে আরও বলা হয়, বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীকে ঘিরে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদের মিম্বর ও অন্যান্য পরিসরে বিতর্কিত বক্তব্য, অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। তাবলিগ জামাতের বিভাজন নিরসনে আলেমদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। কোনো পক্ষের হয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া কিংবা সরকারের ওপর একতরফা চাপ সৃষ্টি করার পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করা সবার দায়িত্ব।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মারকাযুস সুফফাহ আল ইসলামিয়া বাংলাদেশের প্রিন্সিপাল মুফতি শফিউল্লাহ মাক্কী অভিযোগ করেন, সাদপন্থীদের ইজতেমা আয়োজনের উদ্যোগ নেওয়া হলে জুবায়েরপন্থীরা বাধা দেন। এবারও তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তৃতীয় একটি পক্ষ যুক্ত হয়ে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তৃতীয় পক্ষ কারা—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক কর্মকর্তা রেজাউল করিম বলেন, হেফাজতে ইসলামের একটি অংশ এ কাজ করছে। সাম্প্রতিক সংবাদ সম্মেলন ও উসকানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, অন্য সময়ে তাদের দেখা না গেলেও ইজতেমার সময় এলেই তারা এসব কর্মকাণ্ডে জড়ান।

আরও পড়ুনঃ  জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাভারের মারকাজুল উলুম আশ শারইয়্যাহর জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা গোলাম মুস্তাফা, রাজধানীর ভাটারার মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঞ্জুরুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিউল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশফাক এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খালেদসহ অন্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST