1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আইজিপি - দৈনিক লালবার্তা

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আইজিপি

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 14 সময় দেখুন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির একটি গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তর চত্বরে একটি চারা রোপণ করে তিনি এ কর্মসূচির সূচনা করেন। প্রধানমন্ত্রীর ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এ কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা এবং অফিস চত্বরের খালি ও উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষের পাশাপাশি সৌন্দর্যবর্ধক নানা গাছের চারা রোপণ করা হবে।

আরও পড়ুনঃ  ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ আন্দোলনকে সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে সবাইকে উৎসাহিত করাই বাংলাদেশ পুলিশের এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST