1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত বার কাউন্সিলের - দৈনিক লালবার্তা

আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত বার কাউন্সিলের

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 27, 2026,
  • 10 সময় দেখুন

এখন থেকে ৩৫ বছর বয়সের পর কেউ আর নতুন করে আইনজীবী হতে পারবেন না। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  তানজিন তিশাকে আইনি নোটিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

এছাড়া, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনঃ  খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST