1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন " aria-hidden="true"> সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির " aria-hidden="true"> মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন " aria-hidden="true"> সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার " aria-hidden="true"> জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী " aria-hidden="true"> তারা ফের সক্রিয়, করছে সরকারি অর্থ লুটপাট " aria-hidden="true"> বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের " aria-hidden="true"> অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা " aria-hidden="true"> এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ " aria-hidden="true"> ব্যবসা করতে ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত

Reporter Name
  • আপডেটের সময়: Sunday, October 18, 2026,
  • 8 সময় দেখুন

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বিপরীতে বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ে হাইকোর্টের আদেশের ‘দ্রুত আদায়ের’ অংশটুকু স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আরও পড়ুনঃ  মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’

এর আগে গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করে প্রতিষ্ঠানটি।

তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ‘দ্রুত আদায়ের’ অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ কল্যাণের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুনঃ  মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’

এর আগে গত ১২ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বিপরীতে বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর আদায়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। করদাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা পৃথক দুটি রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’

সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পৃথক রায় দুটি প্রকাশিত হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট দুটি খারিজ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST