1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রাপ্ত কেন্দ্র ৭৬, ধানের শীষ-৮৯২০৫, দাঁড়িপাল্লা-৩৬৪১৯ - দৈনিক লালবার্তা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রাপ্ত কেন্দ্র ৭৬, ধানের শীষ-৮৯২০৫, দাঁড়িপাল্লা-৩৬৪১৯

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026,
  • 7 সময় দেখুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে ৬৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ধানের শীষ পেয়েছে ৮৯ হাজার ২০৫ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৩৬ হাজার ৪১৯ ভোট।

আরও পড়ুনঃ  প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের-ঠাকুরগাঁও উপনির্বাচন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুনঃ  ‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আরও পড়ুনঃ  বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন পত্র জমা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST