1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মে ইসির ব্যর্থতা প্রকাশ পেয়েছে: গোলাম পরওয়ার - দৈনিক লালবার্তা

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মে ইসির ব্যর্থতা প্রকাশ পেয়েছে: গোলাম পরওয়ার

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026,
  • 17 সময় দেখুন

ঠাকুরগাঁও উপনির্বাচনে দলীয় প্রশাসনকে ব্যবহার করে সরকার ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুনঃ  রুহুল কবির রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোলাম পরওয়ার বলেন, ‘ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। যা খুবই দু:খজনক।’

আরও পড়ুনঃ  উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: পরওয়ারের দাবি

তিনি অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিয়েছে।’

নির্বাচন কমিশনকে নানা অনিয়মের কথা জানালেও কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুনঃ  ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠকের অভিযোগ তুললেন রাশেদ, 'আজগুবি' বললেন পরওয়ার

এ সময় তিনি দলীয় লোকদের আইডি কার্ড ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসার বানিয়ে নির্বাচনের ফলাফল অনুকূলে আনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST