1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: পরওয়ারের দাবি - দৈনিক লালবার্তা

উপনির্বাচনের ফল বিএনপির অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে: পরওয়ারের দাবি

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026,
  • 6 সময় দেখুন

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বিএনপি, এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে গণমাধ্যমের কাছে এমন দাবি করেন তিনি।

জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে তার দাবি।

আরও পড়ুনঃ  বর্তমান প্রেক্ষাপ‌টে স্থানীয় সরকার নির্বাচ‌ন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম

এই উপনির্বাচনে সকাল আটটায় ভোটগ্রহন শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। এর আগে, গতকাল বুধবার দুপুরে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়।

নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ দেশি-স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা আছে। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

আরও পড়ুনঃ  মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুনঃ  জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST