1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেবের 'অভিষেক' হচ্ছে কাল - দৈনিক লালবার্তা

শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেবের ‘অভিষেক’ হচ্ছে কাল

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 21, 2026,
  • 2 সময় দেখুন

আসন্ন দুর্গাপূজায় টালিগঞ্জে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ছবি। অ্যাকশন-রোমান্স, গোয়েন্দা, সাহিত্যসহ বৈচিত্রময় সব জনরার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে। আর এই পূজাতে প্রথমবারের মতো ছবি নিয়ে আসছেন দেব। না, অভিনেতা পরিচয় তো তার রয়েছেই; নিজের পরিচালিত ছবি নিয়ে বড়পর্দায় আসছেন তিনি।

১৬ই অক্টোবর পূজার মহাষষ্ঠীতে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবির নাম ‘দেশু৭’। অভিনেতার ৫০তম সিনেমাও এটি। তাই একইসঙ্গে অভিষেক ও হাফ সেঞ্চুরির স্বাদ পাচ্ছেন কলকাতার এ মেগাস্টার।

আরও পড়ুনঃ  জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান

সিনেমাটিকে ঘিরে আগ্রহের একটি বড় কারণ দেব–শুভশ্রী জুটি। গত বছরের আগস্টে তাদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তির পর আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তকুল। গত ৮ অক্টোবর প্রকাশ পায় এর ট্রেলার।

এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আরও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই ছবির প্রযোজকও দেব। ফলে অভিনেতা, পরিচালক ও প্রযোজক— একসঙ্গে তিন ভূমিকায় দেবের জন্য এবারের পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ  উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

ছবিটির নাম ‘দেশু ৭’ রাখার পেছনে রয়েছে এক বিশেষ সমীকরণ— দেব এবং শুভশ্রীর অন-স্ক্রিন জুটির এটি সপ্তম সিনেমা। এপ্রিল মাসে দেব নিজেই এই ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে ছবিতে টালিউডের শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের যুক্ত হওয়ার খবর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ  খাবারের থালা খালি হচ্ছে ৫ লাখ ফিলিস্তিনির

উল্লেখ্য, এবারের পূজায় টলিউডে ‘দেশু৭’-এর সঙ্গে পর্দায় লড়াইয়ে নামবে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ও ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। পরিচালক হিসেবে দেবের প্রথম বাজি টালিউডের বাণিজ্যিক সিনেমার রূপরেখা বদলে দিতে পারে কি না, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST