1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রবিবার টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে ব্লু লাইনের একাংশ, কোন রুটে চলবে মেট্রো? - দৈনিক লালবার্তা

রবিবার টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে ব্লু লাইনের একাংশ, কোন রুটে চলবে মেট্রো?

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, October 31, 2026,
  • 4 সময় দেখুন

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ১ নভেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেন চলাচলে বড় পরিবর্তন হতে চলেছে। ওই দিন নেতাজি এবং মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর জেরে সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময়ের মধ্যে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করবে। রবিবার সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে ময়দানের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে।

তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো নির্ধারিত সময়েই ছাড়বে। সন্ধে ৬টার পর (সম্ভাব্য সময়) ব্লু লাইনের সম্পূর্ণ রুটে ফের স্বাভাবিক পরিষেবা চালু হওয়ার কথা।

আরও পড়ুনঃ  হ্যালোইনের সুযোগে মুখোশ পরে বিশৃঙ্খলার শঙ্কা ফ্রান্স সরকারের, ৭০ হাজার পুলিশ মোতায়েন

অন্যদিকে, ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে ওই দিন জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। রবিবার হওয়ায় পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অবশ্য কোনও মেট্রো চলবে না।

আরও পড়ুনঃ  লিবিয়ার সিংহাসনে বসতে চাওয়া সাদ্দাম হাফতার কে?

মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জেরে রবিবার যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বহু নিত্যযাত্রী। তাই ওই দিন যাঁরা ব্লু লাইনে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগেই বিকল্প যাতায়াতের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST