1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী - দৈনিক লালবার্তা

প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 22, 2026,
  • 10 সময় দেখুন

প্রায় আট ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে সরকারপ্রধান মোংলা বন্দর সম্প্রসারণ ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুনঃ  জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার দাকোপে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে মোংলা জেটিতে পৌঁছান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ঘুরে দেখেন প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন। এ ছাড়া সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল এলাকাও হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা—অসম্পূর্ণ জেটি নির্মাণ, ড্রেজিংসহ যেসব প্রকল্প থমকে আছে, দ্রুততম সময়ে তা সম্পন্ন হবে। সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে এই অঞ্চলে বিনিয়োগের গতি বাড়বে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনজনিত কারণে কাজ হারানো বিশাল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST