1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
২৫ অক্টোবর রিয়াদ ফ্লাইট চালু করছে বিমান - দৈনিক লালবার্তা

২৫ অক্টোবর রিয়াদ ফ্লাইট চালু করছে বিমান

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 21, 2026,
  • 0 সময় দেখুন

আগামী ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদে একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আজ বুধবার (২১ অক্টোবর) থেকে চালু হচ্ছে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট।

বিমানের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইট যাত্রা করবে।

আরও পড়ুনঃ  জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দাম্মামগামী ফ্লাইট আগামী ২৬ অক্টোবর থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। পরদিন ২৬ অক্টোবর থেকে এই রুটে দুটি ফ্লাইট পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর

অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST