1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দেখুন

দেশে সারের কোনো সংকট ছিল না এবং বর্তমানেও কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। একই সঙ্গে আগামী দিনেও সারের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় কৃষি উদ্যোক্তা আতিক উদ্দিনের গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত এবং বিলবৈটা এলাকার উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাঠপর্যায়ের ফসলি জমির চিত্র তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে জমিতে ক্রপ অনেক বেড়ে গেছে। এখন প্রায় সব জমিতে ধান শোভা পাচ্ছে। ধান কাটার পর আরেকটি ফসলের জন্য সারের প্রয়োজন হবে, যা আরও ২৫ দিন বা এক মাস পরের বিষয়। তাই এই মুহূর্তে সারে কেন সংকট তৈরি হবে, তা আমি বুঝি না।

আরও পড়ুনঃ  ৭ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনের আহ্বান হাবের

কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই সরকার জনগণের সরকার এবং কৃষকের সরকার। সরকারের প্রধান উদ্দেশ্য হলো কৃষিকে স্বাবলম্বী করা, উৎপাদন বাড়ানো এবং কৃষিপণ্যকে রপ্তানিমুখী করে তোলা। তাই চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সব সার সরবরাহ করা হবে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, ডিলার নিয়োগে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালা মেনে শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। আবেদনগুলো তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল উপজেলা কর্মকর্তাদের। তাদের পাঠানো তিনজনের নামের তালিকার শীর্ষস্থানে থাকা ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়াটি জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে এই নিয়োগ হয়নি। তবে নীতিমালার বাইরে গিয়ে কোথাও কোনো নিয়োগ দেওয়া হয়ে থাকলে সরকার সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST