1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আবারও বাড়লো জেট ফুয়েলের দাম - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে সোয়া ৬ লাখ কোটি টাকা দাবি হুথির

আবারও বাড়লো জেট ফুয়েলের দাম

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

দেশে আবারও জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

আরও পড়ুনঃ  মিরপুরে দুই দফায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেফতার ২৯

নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮৯ টাকা ০৩ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।

আরও পড়ুনঃ  খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

নতুন এ মূল্য ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST