1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক যাচ্ছেন ১০ নভেম্বর - দৈনিক লালবার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক যাচ্ছেন ১০ নভেম্বর

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দেখুন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ১২ নভেম্বর তিনি ফিরবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বাংলাদেশ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারে ক্ষতির মুখে পড়ছে৷ সেটা ধরেই কপ-৩১ সম্মেলনে আমরা আমাদের লস অ্যান্ড ড্যামেজ ডিমান্ড করবো৷

প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, লস অ্যান্ড ড্যামেজের পরিমাণ বৃদ্ধির দাবি জানাবো৷ পরবর্তীতে সেখান থেকে ঝুঁকিপূর্ণ দেশগুলো যেন ফান্ড পায়, সেই চেষ্টা থাকবে৷ জোটবদ্ধভাবে এই ডিমান্ড করা হবে৷

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন, কপ-৩১। এতে তুরস্ক সভাপতিত্ব করবে আর অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে। এবারের সম্মেলনের বিশেষ তাৎপর্য হলো, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার ঘোষণা।

আরও পড়ুনঃ  ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST