1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী - দৈনিক লালবার্তা

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করার পর তিনি বাগেরহাটে পৌঁছান এবং হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে উপস্থিত হন।

আরও পড়ুনঃ  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

সেখানে প্রধানমন্ত্রী পবিত্র মাজার জিয়ারত করেন এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে খাস দোয়া ও মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন তিনি।

এর আগে, সফরের শুরুতে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে আয়োজিত অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি মোংলা বন্দরের সার্বিক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুনঃ  বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

বাগেরহাটে মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরসূচি অনুসরণের কথা রয়েছে, যেখানে বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে একযোগে সারা দেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

আরও পড়ুনঃ  যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST