1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের - দৈনিক লালবার্তা

কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

Reporter Name
  • আপডেটের সময়: Sunday, November 1, 2026,
  • 1 সময় দেখুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। এসময় মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন সরঞ্জামসহ ১৩৪ সদস্যের কন্টিনজেন্ট ডিআর কঙ্গোতে নিয়োজিত রয়েছেন। তাদের স্থলাভিষিক্ত হবে ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩।

আরও পড়ুনঃ  সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য: খন্দকার মারুফ

এরইমধ্যে ২৩ সদস্য কঙ্গো পৌঁছেছেন। বাকিরা আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে যাত্রা করবেন। এ দলের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST