1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
তাহসিফের মৃত্যু: হত্যা মামলা দায়ের - দৈনিক লালবার্তা

তাহসিফের মৃত্যু: হত্যা মামলা দায়ের

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, October 31, 2026,
  • 3 সময় দেখুন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় তিনি মামলাটি দায়ের করেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ গণমাধ্যমে জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল ঠিক করার পর একসঙ্গে খাবার খেয়ে তারা একে অপর থেকে বিদায় নেন।

আরও পড়ুনঃ  গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

তবে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করে।

এরপর পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গতকাল রাতে পিবিআই দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় মামলা দায়েরের আগে থেকে নৌ পুলিশ তদন্ত করছে। পাশাপাশি পিবিআই ছায় তদন্তে নামে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST