1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
চুয়াডাঙ্গা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি বিএনপি নেতার মৃত্যু - দৈনিক লালবার্তা

চুয়াডাঙ্গা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি বিএনপি নেতার মৃত্যু

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 22, 2026,
  • 1 সময় দেখুন

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনোয়ার হোসেন ইংরেজ নামে এক সাজাপ্রাপ্ত কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন।

মৃত আনোয়ার হোসেন ইংরেজ (৬৪) সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন স্কুলপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

আরও পড়ুনঃ  রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কারাগারের তথ্য অনুযায়ী, মৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪ ধারায় সাজা হয়েছিল। তার দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে বন্দি হন। আগে থেকেই তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুনঃ  মেহেদির রং না শুকাতেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন ইংরেজ। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।

মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্‌যন্ত্রের সমস্যা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি ডায়াবেটিস, হাপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানান কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৮, মামলা ৫৮

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) শাখাওয়াত হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিধি অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST