1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮ সময় দেখুন

নতুন যুগে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত প্রাতরাশ বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ।

আরও পড়ুনঃ  মিরপুরে দুই দফায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেফতার ২৯

বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এ লক্ষ্যে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। পাশাপাশি, ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় লিউ হাইশিং বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত তার বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তার বাবার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চীনের পররাষ্ট্রনীতিতে আইডিসিপিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে লিউ হাইশিং বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তার দপ্তর নিরলসভাবে কাজ করবে।

আরও পড়ুনঃ  ওএমএসে কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর ভূমিকা রাখতে চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

উল্লেখ্য, ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ সফর করছেন লিউ হাইশিং। বৃহস্পতিবার দুপুর ১২টার পর ঢাকা ত্যাগ করার কথা চীনা মন্ত্রীর।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST