1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির মূল কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স - দৈনিক লালবার্তা

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির মূল কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দেখুন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ডোনাল্ড ট্রাম্পের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরান যুদ্ধকে দায়ী করলেন।

বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে তিনি সরাসরি বলেছেন, ইরান যুদ্ধের কারণেই তার দল হেরেছে। ভ্যান্সের দাবি, ২০২৪ সালের নির্বাচনে যারা ট্রাম্প-ভ্যান্সকে জয়ী করেছিলেন, তাদের অনেকেই এবার ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

আরও পড়ুনঃ  রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

এক জরিপের বরাতে তিনি বলেন– যুদ্ধ বন্ধ, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, আমেরিকা ফার্স্ট নীতি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কে পরিবর্তন– এই শর্তে ওই ভোটাররা আবার রিপাবলিকানদের দিকে ফিরতে পারেন।

আরও পড়ুনঃ  কপাল পুড়ছে নেতানিয়াহুর!

এদিকে, বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টিকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হয়েছে। তবে একই পরিস্থিতি আবার তৈরি হলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তই নিতেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST