1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের ‘অশ্রু’ - দৈনিক লালবার্তা

পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের ‘অশ্রু’

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। তার এবারের গানের শিরোনাম ‘অশ্রু’। আবেগঘন কথামালা ও সুরের সমন্বয়ে তৈরি গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

‘অশ্রু’ গানটির বিশেষত্ব হলো, এর কথা, সুর ও সংগীতায়োজনে রয়েছে একাধিক সংগীতশিল্পীর সৃজনশীল অংশগ্রহণ। গানটির সুর করেছেন ফাহিম ইসলাম নিজেই। তার সঙ্গে গানের কথা লিখেছেন সিমন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটিতে গিটারও বাজিয়েছেন ফাহিম। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলে খেলার মাঠ আরও সম্প্রসারিত হচ্ছে, জমি কিনে দিচ্ছে সরকার

সব মিলিয়ে গায়ক, সুরকার ও গিটারশিল্পী—তিন পরিচয়েই ‘অশ্রু’তে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নিজের সুরে নতুন এই গান দিয়ে শ্রোতাদের কাছে ভিন্ন এক সংগীত-অনুভূতি পৌঁছে দিতে চান তিনি। গানটির শিরোনাম ‘অশ্রু’ হওয়ায় এর আবেগনির্ভর আবহ নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

গানটি প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, “২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর নতুন করে গানটি তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে। গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।”

আরও পড়ুনঃ  পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউটিউবে ফাহিমইসলাম চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ফেসবুকসহ সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই শোনা যাবে।

আরও পড়ুনঃ  এ মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ নামে তার আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়া প্রায় ২০টি একক গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। সংগীতশিল্পীর বাইরে ফাহিম দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST