1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
এ মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

এ মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮ সময় দেখুন

তরুণদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে চলছে এর পঞ্চম সিজন। কিছুদিন আগেই এসেছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এবার নির্মাতা জানালেন, শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় অমি জানান, ১৭তম চ্যাপ্টার দিয়েই শেষ হতে যাচ্ছে এই সিজন। যেখানে অনেক চমক থাকবে দর্শকের জন্য।

আরও পড়ুনঃ  পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বেশ কিছুদিন ধরে অসুস্থ অমি। দাঁত ও গলার সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েকদিন কথাও বলতে পারেননি এ নির্মাতা। তবে এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। ভিডিও বার্তা জানালেন, তিনি অনেকটা সুস্থ হয়েছেন। গলার অবস্থাও উন্নতি হয়েছে।

‘সিজন ৫’ সমাপ্তি নিয়ে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’

আরও পড়ুনঃ  পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের ‘অশ্রু’

তবে শেষ চ্যাপ্টারটি কত তারিখে মুক্তি পাবে, সেটা এখনই জানাননি নির্মাতা অমি।

অমির এই ঘোষণায় বিপুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মনে। পোস্ট দেয়ার আধা ঘণ্টারও কম সময়ে প্রায় সাড়ে ৮ হাজার প্রতিক্রিয়া এসেছে, মন্তব্যও ছাড়িয়েছে পাঁচশ। আর ভিডিওটির ভিউ প্রায় এক লাখ। দর্শকদের কেউ ‘রোকেয়া’কে দেখতে চাইছেন, কেউ শিমুলকে দেখতে চাইছেন, কেউ আবার জানতে চাইছেন, পঞ্চম সিজন শেষ হওয়ার পর কি ষষ্ঠ সিজন আসবে? যদিও এসব নিয়ে আপাতত কিছুই বলছেন না নির্মাতা।

আরও পড়ুনঃ  পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার প্রমুখ। আছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ অনেক অভিনয়শিল্পী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST