1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
পাবনায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণ ও রৌপ্যালঙ্কার পাওয়ার বিষয়টি অনেক দিন আগে থেকেই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার দানবাক্সে পাওয়া সোনার চামচ ও সোনার বাটি সবার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

ইতোমধ্যেই সোনার চামচ ও বাটির ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।

অনেকের মতে, মধ্যযুগ অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মোগল আমলেই এ ধরনের সোনার চামচ ও সোনার বাটি ব্যবহারের প্রচলন ছিল। তাই এই সোনার চামচ ও বাটিও কোনো সাধারণ পরিবারের নয়, ওই রকম কোনো খান্দানি পরিবারের উত্তরপুরুষের।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

তারা বলেন, এ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনার চামচ ও সোনার বাটি পাগলা মসজিদের দানবাক্সে ফেলার এমন হিম্মত কেবল ওই ধরনের খান্দানি ও সম্ভ্রান্ত পরিবারের লোকজন ব্যতীত অন্য কারও কথা চিন্তাই করা যায় না।

আরও পড়ুনঃ  ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

তবে, মুঘল ও বাদশাহী যুগে ভারতের পর বাংলাদেশের ঢাকার নবাববাড়ি কিংবা কিশোরগঞ্জে মসনদে আলা বীর ঈশা খানের উত্তরপুরুষ জমিদারদের বাড়িতেও এ ধরনের দুষ্প্রাপ্য সোনার চামচ ও সোনার বাটি থাকতে পারে।

চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে পাগলা মসজিদের দানবাক্স খোলার পর রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকার সঙ্গে পাওয়া যায় বহুমূল্যবান এ সোনার চামচ ও সোনার বাটি।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ

উল্লেখ্য, নরসুন্দা নদীর মাঝপথে ঢিলাকৃতির নির্জন স্থানে বার ভূঁইয়া প্রধান বীর ঈশা খানের উত্তরপুরুষ কিশোরগঞ্জের হয়বতনগর জমিদারবাড়ির আধ্যাত্মিক সাধক-পাগল জিল কদর খানের ধ্যানমগ্ন থাকার নির্জন ছোট্ট গৃহটিই তার মৃত্যুর পর মসজিদের রূপ পায়। এ সাধকের সেই আবাসস্থলই কালক্রমে আজকের ঐতিহাসিক পাগলা মসজিদ বলে জনশ্রুতি রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST