1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে তার।

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড। যদিও এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি বায়ার্ন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ২৬ রানেই অলআউট নেপাল, ভারতের বিশাল জয়

শুক্রবার বুন্দেসলিগায় নিজেদের মাঠে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটেই গোড়ালির চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। পরদিন শনিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তার বাম গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট ধরা পড়েছে এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ইংলিশ অধিনায়ককে।

চোটের কারণে হতাশা লুকাননি কেইন নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, এই চোট তাকে হতাশ করলেও ঘুরে দাঁড়ানোর মানসিকতা হারাননি। ২০২৭ সালে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, নতুন উদ্যমে মাঠে ফিরে মৌসুমের গুরুত্বপূর্ণ শেষ পর্বের জন্য নিজেকে প্রস্তুত করতে চান।

আরও পড়ুনঃ  এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে

এদিকে কোলনের বিপক্ষে একই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসকেও। তবে তার চোট তুলনামূলক কম গুরুতর। পায়ে আঘাতজনিত কালশিটে পড়ায় আগামী কয়েক দিন চিকিৎসার মধ্যে থাকতে হবে তাকে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ

কোলনের বিপক্ষে পয়েন্ট হারালেও বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। ২২ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে দলটি। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে কোলন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST