1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পাবনায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত পাবনায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

পাবনায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের। সংঘর্ষের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি এড়াতে আতঙ্কে বেড়া পৌর সদরের বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।

ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আটককৃতরা হলেন বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর মহল্লার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার (৭১), আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে দাবি পুলিশের।

আরও পড়ুনঃ  জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

এর আগে সংঘর্ষের ঘটনার জেরে দায়িত্ব পালনে অবহেলার দায়ে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার দুপুরে বেড়া পৌর সদর ও ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ঘটনাস্থলে প্রচুর ইটপাটকেল পড়ে আছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ, টিন দিয়ে ব্যারিকেট দিয়ে রাখা রয়েছে। রোববার নতুন করে সংঘর্ষ হয়নি।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে ঘটনাস্থল এলাকাগুলোতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তবে, ঘটনার পর এখন পর্যন্ত ভাঙচুর-আগুনে ক্ষতিগ্রস্তাদের সংখ্যা জানাতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। এলাকাগুলো পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত বা ভাঙচুর আগুন দেওয়ায় ক্ষতিগ্রস্ত তালিকা করার পরিবেশ এখনো তৈরি হয়নি। তবে পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে ভালো বলা যায়। আমরা নজর রাখছি।

আরও পড়ুনঃ  ঢাকায় চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার বেলা ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যার পর থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত তিন দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST