1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ অবসরের আগেই রাজনীতিতে ভারতীয় স্পিনার চাহাল, মোদির দলে পেলেন বড় পোস্ট শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র নতুন পরিচয়ে অভিনেত্রী বুবলী লিবিয়ায় নৌ ঘাঁটিতে বিস্ফোরণ : কেঁপে উঠল বেনগাজি শহর রংপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই-প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দেখুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শীর্ষক সংবাদের বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

আরও পড়ুনঃ  ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

এর জবাবে ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ইকুইটিতে (শেয়ার মূলধন) সরকারের বিনিয়োগের আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব তাদের কাছে এলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।

আরও পড়ুনঃ  পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

এর আগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। এতে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে বলে উল্লেখ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST