1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন - দৈনিক লালবার্তা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:০৭|
শিরোনামঃ
" aria-hidden="true"> তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন হাসপাতালে রোগীর চাপ " aria-hidden="true"> মোগলাবাজারে ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে মুবারক র‍্যালি অনুষ্ঠিত ‎ " aria-hidden="true"> সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮৭ টি যানবাহন আটক। " aria-hidden="true"> আশুগঞ্জ মাদ্রাসায় মীলাদুন্নবী সাঃ র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন। " aria-hidden="true"> সাংবাদিক আবুল মোহাম্মদ আর নেই। " aria-hidden="true"> জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে -পীর সাহেব চরমোনাই " aria-hidden="true"> ‎রাসূল সা. এর আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই মীলাদুন্নবীর প্রকৃত তাৎপর্য ‎—মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী " aria-hidden="true"> কানাইঘাটের যৌন নি’পীড়ক শরিফ পুলিশের হাতে আ’ট’ক। " aria-hidden="true"> জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও জামায়াত। " aria-hidden="true"> ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব সিলেটের কমিটি গঠন

জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

আহসান হাবীব লায়েকঃ
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ২১, ২০২৪,
  • 156 সময় দেখুন

সিলেটের জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রবিরোধী কাজ করতে চাই না। এক চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, মেম্বার ও একজন গ্রাম পুলিশ দিয়ে আমরা গ্রামের সব প্রকার আইনশৃঙ্খলা রক্ষা করে থাকি। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হলে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়বে। আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো অপরাধ করিনি। আমরা জনগণের সমর্থন ও ভালোবাসায় চেয়ারম্যান ও সদস্য হয়েছি। আমাদের অপসারণ না করে সহযোগী ভাবার আহ্বান জানাচ্ছি।
সদস্যরা বলেন, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যাহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না।

কর্মসূচিতে উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের প্রায় অর্ধ শতাধিক ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।ইউপি সদস্যবৃন্দএসময় ১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ২নং বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈনসহ সদস্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা জকিগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সুরমা দর্পণ ২০২৫
Design & Development BY: BD IT HOST