1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত সদস্য অধ্যাপক শামীমা সুলতানা - দৈনিক লালবার্তা

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত সদস্য অধ্যাপক শামীমা সুলতানা

Reporter Name
  • আপডেটের সময়: Sunday, November 1, 2026,
  • 4 সময় দেখুন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথ নিয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে, গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য পদে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করে।

আরও পড়ুনঃ  দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করা সরকারের মূল লক্ষ্য-যুব ও ক্রীড়ামন্ত্রী

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে, এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

আরও পড়ুনঃ  বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করার জন্য রাষ্ট্রপতির আহ্বান

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি। সে সময় (২০২৪ সালের ১ আগস্ট) নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। ছবি নামিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও দেন এই শিক্ষক।

আরও পড়ুনঃ  ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে, বর্তমান তিনি কোনো কমিটিতে পদে নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST