1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
এআইকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী - দৈনিক লালবার্তা

এআইকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Sunday, November 1, 2026,
  • 0 সময় দেখুন

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, যুব শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী। বলেন, উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও সরকারি অনুদানসহ নানা সুযোগ সুবিধা বাড়িয়েছে বর্তমান সরকার।

রোববার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি কত, নির্ধারণ করে দিল সরকার

যুবদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না, প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগাতে হবে। নিজেরা গড়ে উঠলে দেশ সমৃদ্ধ হবে।’

তিনি আরও বলেন, সবখানেই এখন এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে এআই ভালো কাজে ব্যবহার করতে হবে। খারাপ কাজে ব্যবহার করবে না। বলেন, খারাপ দিয়ে সাময়িক লাভ করা যায়। কিন্ত ভালো কাজ দীর্ঘ মেয়াদি থাকে।

আরও পড়ুনঃ  দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করা সরকারের মূল লক্ষ্য-যুব ও ক্রীড়ামন্ত্রী

মন্ত্রী বলেন, ‘অর্থের পেছনে না দৌড়িয়ে, নিজেকে এমনভাবে তৈরি করো, যেন অর্থ তোমার পেছনে দৌড়ায়।’

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার সারওয়ার আলম, সিভিল সার্জন আইভি ফেরদৌসী ও যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST