1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সারাদেশে ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের চাপ কম থাকবে - দৈনিক লালবার্তা

সারাদেশে ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের চাপ কম থাকবে

Reporter Name
  • আপডেটের সময়: Sunday, November 1, 2026,
  • 1 সময় দেখুন

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় সারাদেশে গ্যাস সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি গ্রাহক পর্যায়ে স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরও পড়ুনঃ  সরকারের কাছে ‘মামাবাড়ির আবদার’ জানিয়েছে মোবাইল অপারেটররা

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বর্তমান ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে।

আরও পড়ুনঃ  মাটিতে হলুদ বিন্দু দেখে খোঁড়াখুঁড়ি, মিলল ২ কোটি টাকার স্বর্ণের টুকরো

এতে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

আরও পড়ুনঃ  ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ নির্মাণ শুরু

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST