1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রাজশাহীর মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে লাশ উদ্ধার - দৈনিক লালবার্তা

রাজশাহীর মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 20, 2026,
  • 13 সময় দেখুন

রাজশাহীতে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে লাশটি পুকুরের পানিতে ভেসে ওঠে।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুকুরটি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে অবস্থিত।
পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে গোসল করতে পুকুরে নেমে অজ্ঞাত ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।

আরও পড়ুনঃ  সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ  পাঁচ দিন ধরে নিখোঁজ ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

তার পরনে হাফ প্যান্ট ছিল। পরনে শার্ট ছিল না।
সকাল ৯টার দিকে অর্ধগলিত অবস্থায় লাশটি ভেসে ওঠে।
তিনি জানান, লাশটি দেখার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে পচন ধরেছিল।

আরও পড়ুনঃ  ‘সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে’, আশা মায়ের

গাজিউর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে বলেও জানান আরএমপির কর্মকর্তা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST