1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
বগুড়ায় ২৭০০ কোটির প্রকল্প, নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ সময় দেখুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।

আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, সরকার কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, করবেও না। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।

দীর্ঘ বিবৃতিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সরকারের অবস্থান, বিরোধী দলের বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর—এই ৯ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকের একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন তিনি বলেন, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সুস্পষ্ট প্রমাণ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছেন উল্লেখ করে এটা আরও এগিয়ে নিতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিকের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। তিনিও এর সঙ্গে একমত। বেশ কয়েকবার বিভিন্ন স্থানে তিনি সেটা বলেছেন। তিনি বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষনেতাদের সঙ্গে ভিনদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে যে উসকানি রয়েছে, তা জনগণ জানতে পেরেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি তাদের রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশন বা অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।
সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী
২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তাঁর নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা করা, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাঁকে আর কখনোই দেবে না। কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সাথে এর উদাহরণ দেওয়া যায়, মিলে যায়। নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’

নির্বাচনী ইশতেহারে বিএনপি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রান্ত হলেও তারা মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। কিন্তু এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি তাদের রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশন বা অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।’

সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সে জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। যে ঐক্যটা গঠিত হয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, সেই ঐক্য আমাদের দরকার। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে গেলে, সমূলে উৎপাটন করতে গেলে এবং তাদের যেকোনো রকমের কর্মসূচিকে এখানে বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য, যেকোনো ষড়যুদ্ধে নস্যাৎ করার জন্য সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য।’
চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে আইনানুগভাবে তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবেই কার্যক্রম চলছে।

আরও পড়ুনঃ  রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সে জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। যে ঐক্যটা গঠিত হয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, সেই ঐক্য আমাদের দরকার। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে গেলে, সমূলে উৎপাটন করতে গেলে এবং তাদের যেকোনো রকমের কর্মসূচিকে এখানে বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য, যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য।’

বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত স্বৈরাচারী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে রকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।

বিরোধীদলীয় নেতার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পরেই বিরোধীদলীয় নেতা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন—রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন চালিয়েছেন, তারা তাদের বিরুদ্ধে মামলা করবেন না। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালিয়েছে, শর্তহীনভাবে অনুরূপ অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফা তাদের ক্ষমা করে দিয়েছেন, তা যৌক্তিক নয় এবং গ্রহণযোগ্য বলে দেশবাসী মনে করে না।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সুনামগঞ্জে সভা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রনজিত সরকার কোন রাস্তায় প্রবেশ করেছে, এটা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে একটা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে সেই মিটিংয়ে অংশগ্রহণকারী সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ের শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষকে উসকে দিয়ে বিক্ষোভে পরিণত করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের এই দেশীয় দোসরেরা। সরকার এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

তৈরি পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারপরও একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শ্রমিক সংগঠন ও জাতীয় শ্রমিক সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে পতিত অবৈধ সরকারের পলাতক মন্ত্রী ও এমপিদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ তাঁদের হাতে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি এই সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতারা যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে। এ রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।’

সারা দেশে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রণয়ন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন পর্যায়ে অভিযান অব্যাহত আছে, আরও থাকবে।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সুনামগঞ্জে সভা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রনজিত সরকার কোন রাস্তায় প্রবেশ করেছে, এটা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে একটা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে সেই মিটিংয়ে অংশগ্রহণকারী সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST