1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
বগুড়ায় ২৭০০ কোটির প্রকল্প, নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। ৯৪টি লটের ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ অতিরিক্ত ব্যয় হচ্ছে। এতে বই মুদ্রণের চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসিতে ১৫ শতাংশের নিচে পাশ কলেজগুলোকে একীভূতের মতামত কুমিল্লা বোর্ডের

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়। এর মধ্যে ৯৪টি লটের মুদ্রিত পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মার জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হচ্ছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

আরও পড়ুনঃ  বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

মন্ত্রণালয়ের প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা বলা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের এআইয়ে দক্ষ হতে হবে-শিক্ষামন্ত্রী

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

চুক্তিমূল্যের তুলনায় নতুন করে যুক্ত হওয়া ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা মূল চুক্তির প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ। ফলে বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST