1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
বগুড়ায় ২৭০০ কোটির প্রকল্প, নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

‘বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কিনা, তা জনগণ জানতে চায়’- বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের জবাবে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেই দলটি কে?- তা জানতে চেয়েছেন।

জামায়াত আমির আরও বলেন, আমরা কোনো এজেন্সির সঙ্গে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ-আ. লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে-রাশেদ খাঁন

সংসদে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের পরই রাত ৮টা ১০ মিনিটে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেই পোস্টে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কয়েকটি প্রশ্ন করেছেন তিনি।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ-আ. লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে-রাশেদ খাঁন

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে সায়ের লেখেন, শফিক সাহেব, চলুন হয়ে যাক স্মৃতিশক্তির একটা ছোট্ট পরীক্ষা! ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার), দুপুর ১১টা ৫০ থেকে ১২টা ৫০—সেক্রেটারি জেনারেল পরওয়ার আর সহকারী সেক্রেটারি জেনারেল মাসুম সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন?

তিনি আরও লেখেন, ভদ্রলোকের ভিজিটিং কার্ডে যদিও লেখা ‘কূটনীতিক’, তবে কার্ডের নিচে আসলে কী লেখা, সেটা আপনার চেয়ে ভালো আর কে জানে! ও হ্যাঁ, হঠাৎ গাড়ি বদলের শখ জাগল কেন? বাশার সাহেবের গাড়ি থেকে নেমে সোজা উবার চালক বাবুল সাহেবের গাড়িতে! গাড়ির তেল ফুরিয়েছিল নাকি গ্যাস, নাকি এসি নষ্ট হয়েছিল?

আরও পড়ুনঃ  ছাত্রলীগ-আ. লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে-রাশেদ খাঁন

কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মানুষ ফুল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। গাড়ি বদলে বদলে যায়, এমনটা তো সাধারণত সিনেমায় দেখি, তাও গোয়েন্দা সিনেমায় বা পরকীয়া বিষয়ক ঘটনায়।

কৌতূহলী মনের প্রশ্ন— উবার চালক বাবুল সাহেবকে অন্তত পাঁচ তারকা রেটিংটা দিয়েছিলেন তো?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST