1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ফের একসঙ্গে দুই কিংবদন্তি - দৈনিক লালবার্তা

ফের একসঙ্গে দুই কিংবদন্তি

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 27, 2026,
  • 12 সময় দেখুন

দেশের অভিনয় অঙ্গনের দুই কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর। একসঙ্গে বহু কাজ করেছেন তারা। কিছুদিন আগেই তাদের অভিনীত ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটক প্রচারিত হয়েছে।

ফের এক নাটকে এই নন্দিত তারকাদ্বয়। আগের নাটকটির মতো এটিও পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। রচনায় শফিকুর রহমান শান্তনু। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। নাটকে এ প্রজন্মের একটি জুটিও রয়েছে, ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল।

আরও পড়ুনঃ  সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান

দীর্ঘ ক্যারিয়ারে চয়নিকা চৌধুরী সাড়ে চার শতাধিক নাটক বানিয়েছেন। এর মধ্যে প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত ও ডলি জহুর। ফলে তারকাদ্বয়ের সঙ্গে তার বোঝাপড়াও দারুণ। চয়নিকা বলেন, ‘এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। নাটকে আবুল হায়াত আর ডলি জহুরের উপস্থিতি মানেই এই নাটকের প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায় অনেক। আমি দুজন শিল্পীর প্রতিই কৃতজ্ঞ।’

আরও পড়ুনঃ  ক্যান্সার আক্রান্ত সিজেএফবি সভাপতিকে দেখতে গেলেন রিজভী

আবুল হায়াত বলেন, ‘চয়নিকা চৌধুরী অভিজ্ঞ পরিচালক। তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। এ নাটকে গল্পও সুন্দর। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

আরও পড়ুনঃ  বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

একইভাবে ডলি জহুরও জানিয়েছেন, নির্মাতা চয়নিকা ও অভিনেতা আবুল হায়াতের সঙ্গে তার বোঝাপড়ার কথা।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘আহারে জীবন’ নাটকটি আসবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST