1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
তানজিন তিশাকে আইনি নোটিশ - দৈনিক লালবার্তা

তানজিন তিশাকে আইনি নোটিশ

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 6 সময় দেখুন

ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

এতে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। ওই বার্তায় তিনি বলেন, “ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে”। পরে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশ করে তার সম্মানহানি করা হয় বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন আইজিপি

নোটিশে বলা হয়, তিশা তার পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি করেছেন। সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাদের পেশাগত পরিচয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করে মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া অনুমতি ছাড়া ছবি প্রকাশ করাকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন নাহার তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যথায়, আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST