1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
বগুড়ায় ২৭০০ কোটির প্রকল্প, নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা ঋণ নয়, অনুদান চাই; জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ বরাদ্দ করা উচিত আ.লীগের কাছে তথ্য ফাঁস, এসপি জাহাঙ্গীরের দুই মোবাইল ফোন জব্দ ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ সময় দেখুন

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে লুবাবা এ আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না।’

লুবাবা আরও বলেন, ‘তিনি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নন। দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চান। তাই তার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ তার সম্মতির পরিপন্থি।’

অনুমতি ছাড়া কেউ তার ছবি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করেন লুবাবা।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।’

পোস্টের শেষাংশে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে অনুমতি ছাড়া তার কোনো ছবি ব্যবহার না করতে অনুরোধ করেন এই শিল্পী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST