1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জে যা হচ্ছে তার সবই পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত পাবনায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার বাটি-চামচ রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন জীবনের প্রতিটি হকের ভারসাম্য রক্ষা করাই মুমিনের দায়িত্ব: কাবা শরিফের ইমাম পুলিশে আসছে বড় নিয়োগ, রাজস্ব খাতে সৃজন হচ্ছে সাড়ে ২৪ হাজারের বেশি পদ তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

প্রতি বছরের মতো এবারও ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

এমটিবি, মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো সবাইকে জানাতে গত ১৪ নভেম্বর এ সম্মেলনের আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে শাখা ব্যবস্থাপকরা, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রায় ১৩০
জন স্বশরীরে ও ৩০০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ
মামুন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র নির্বাহী পরিচালক ও উপ-প্রধান ইমতিয়াজ আহমদ মাসুম। এমটিবির ব্যবস্থাপনা
পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানটির আয়োজক হিসেবে সবাইকে স্বাগত জানান। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম এবং শাহালাম কাজী।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ

এছাড়া এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির (ঈঈঈ) সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার রেইস উদ্দীন আহমাদ।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST