1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৮, মামলা ৫৮ - দৈনিক লালবার্তা

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৮, মামলা ৫৮

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 21, 2026,
  • 3 সময় দেখুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৮ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, মিরপুর বিভাগ ১৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩২ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অভিযানকালে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় অভিযান, মাদকসহ আটক ৮৪

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST